ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন কাপাসিয়ার পাঁচ সাংবাদিক

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গাজীপুরের কাপাসিয়ার পাঁচ সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ঢাকা সাইবার

2022-08-25T15:51:25+00:00
2022-08-25T15:51:25+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন কাপাসিয়ার পাঁচ সাংবাদিক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৩:৫১ পিএম   (ভিজিট : ৩৭৬)
X


ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গাজীপুরের কাপাসিয়ার পাঁচ সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আস সামশ জগলুল হোসেন যুক্তিতর্ক ও শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

খালাসকৃত সাংবাদিকরা হলেন কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি এফ এম কামাল, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের কাপাসিয়া প্রতিনিধি অধ্যাপক সামসুল হুদা লিটন, দৈনিক আমাদের সময় পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি জাকির হোসেন কামাল, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার গাজীপুর প্রতিনিধি হাসিব খান এবং দৈনিক লাখোকন্ঠ পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি মিজান খান শিমুল।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ঢাকা সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ অক্টোবর বাসর ঘর থেকে চলে যাওয়া এক নারীর  বিরুদ্ধে থানায় অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করে সাংবাদিকরা। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ১লা অক্টোবর পাঁচ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন ওই নারী।

এদিকে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিলের পর মামলাটি গাজীপুর সহকারী জজ আদালত থেকে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। সাইবার ট্রাইব্যুনাল দীর্ঘ উনচল্লিশ মিনিট যুক্তিতর্ক শেষে সবাইকে বেকসুর খালাস দেন।

আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে সাংবাদিকরা বলেন, অন্ধকার কেটে গিয়ে এক সময় যেমন সূর্যের কিরণ পৃথিবীকে আলোকিত করে। তেমনি মিথ্যা ও হয়রানি মামলা শেষে সত্যের জয় হয়েছে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy