বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে গণভোজ ও আলোচনা সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস

2022-08-25T16:59:29+00:00
2022-08-25T16:59:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে গণভোজ ও আলোচনা সভা
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৪০৬)
X


বরগুনার আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গণভোজ আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

আমতলী পৌরসভা চত্তরের কেন্দ্রীয় ঈদগা মাঠে এ গণভোজ ও আলোচনা সভার আয়োজন করেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ এমএ কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ঙু এমপি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর কবির।

সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, বরগুনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সি গোলাম মস্তফা, বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, বরগুনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বরগুনা জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামান নসা, আওয়ামীলীগ নেতা মো. জামাল উদ্দিন বিশ্বাস, আমতলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, চাওরা ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামন বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যার রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাড. মো. মনিরুল ইসলাম, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামন মিন্টু মল্লিক, আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান শোহেলী পারভীন মালা, মু্ক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শামসু উদ্দিন শানু, আমতলী উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ, কোষাধ্যাক্ষ বাবু রনজিৎ কুমার,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. কামাল আকন, কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাদিুল ইসলাম জুয়েল তালুকদার, আমতলী পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মো. হাবিবুর রহমান মীর, আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম জুয়েল, কুকুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেন মাস্টার, চাওরা ইউনিয়নের সভাপতি আহরুজামান আলমাছ খান, আঠারগাছিয়া ইউনিয়ন আওামীলীগের সভাপতি মো. ছালাম মোল্লা, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জাফর বিশ্বাস, যুবলীগের সহ-সভাপতি মাহবুব প্যাদা, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা, ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুল ইসলাম, সম্পাদক আবদুল্লাহ আল মামুন সবুজ প্রমুখ। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন ও পরে বিশেষ দোয়া মোনাজ ও গণভোজ অনুষ্ঠিত হয়। গনভোজ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন, উপজেলা আওমীলীগন, বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহন করে।


-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy