শনিবার গণজোয়ার সৃষ্টি হবে সমাবেশ হবেই- ব্যারিস্টার খোকন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নোয়াখালীতে বিএনপির টানা বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ঘটনাকে বিএনপি নেতারা

2022-08-25T19:22:37+00:00
2022-08-25T19:22:37+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শনিবার গণজোয়ার সৃষ্টি হবে সমাবেশ হবেই- ব্যারিস্টার খোকন
গণগ্রেফতার চালিয়ে দমানো যাবে না- মোতাহের হোসেন মানিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৭:২২ পিএম   (ভিজিট : ৮৯৬)
X

নোয়াখালীতে বিএনপির টানা বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ঘটনাকে বিএনপি নেতারা বলেছেন, ‘কর্মীদের ভয় দেখাতে গণগ্রেফতার চালানো হচ্ছে বিভিন্ন এলাকায়। অবিলম্বে গ্রেফতার বন্ধ করার দাবী জানিয়ে বিএনপির যুগ্ন মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গ্রেফতার বা নির্যাতন চালিয়ে কোনভাবেই কর্মীদের দমিয়ে রাখা যাবে না। নেতাদের আটক করার কারণে কর্মীরা আরো বেশী বিক্ষুব্ধ হয়ে উঠেছে। নেতাকর্মীদের যে জোয়ার সৃষ্টি হয়েছে এতে শনিবারের সমাবেশ কোনভাবেই বাধাগ্রস্থ করা যাবে না। বিএনপি নেতা দিদার হোসেন, আজাদসহ গ্রেফতারকৃত সকলকে মুক্তি দিতে হবে।

বিএনপি নেতা-কর্মীদের এভাবে গ্রেপ্তার ও বাড়ি বাড়ি তল্লাশির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান। তিনি বলেন, পুলিশ জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে বানচাল করতে এবং ক্ষমতাসীন দলকে খুশি করতে গ্রেপ্তার ও হয়রানির অভিযান শুরু করেছে। গত দুই দিনে সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার ৩৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি অবিলম্বে গ্রেপ্তার সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এ বিষয়ে সোনাইমুড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক বলেছেন, ‘গ্রেফতার নির্যাতন গুন খুন করে কোন স্বৈরাচার কখনও চিরস্থায়ী হতে পারেনি, জনতার রুদ্ররোষে এ সরকারের মসনদও বিদীর্ণ হবে ! এক বিবৃতিতে তিনি বলেন, ‘শুধুমাত্র দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্যই নোয়াখালীব্যপী গ্রেফতারের মহোৎসবের অংশ হিসাবে গতকাল মধ্যরাতের পরে নোয়াখালী জেলা বি এন পি’র সাংগঠনিক সম্পাদক ও সোনাইমুড়ী উপজেলা বি এন পি’র সদস্য সচিব সাবেক চেয়ারম্যান দিদার হোসেনকে কোন মামলা ছাড়াই এবং বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হয়েছে ! আমরা এই অন্যায্য ও অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করছি !

বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার সোনাইমুড়ীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি সামনে রেখে দলটির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি অভিযান পরিচালনা করে সোনাইমুড়ী থানা-পুলিশ। অভিযানে উপজেলা বিএনপির সদস্যসচিব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন (৫২) ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আজাদ হোসেনকে (৪৫) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনাইমুড়ী উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মাসুদের রহমান জানান, আজ ৯নং দেওটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ মুহুরীগন্জ হাইস্কুল মাঠে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আওয়ামীলীগ পাল্টা সমাবেশ দেওয়াতে ১৪৪ ধারা জারি করা হয়। তাই আমাদের বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে। গত রাত ২ টা সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন কে গ্রেফতারের সোনাইমুড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি।

গতকাল রাতে সেনবাগ উপজেলার বিন্নাগনি গ্রামে অভিযান চালিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান সালাউদ্দিন ওরফে লিটনকে (৪০) গ্রেপ্তার করেছে সেনবাগ থানা-পুলিশ। সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বলেন, সেনবাগে আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির বিক্ষোভ-সমাবেশকে কেন্দ্র করে এ অভিযান চালিয়েছে পুলিশ।

এদিক গতকাল রাতে নোয়াখালী সদর উপজেলা থেকে বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা গত মঙ্গলবার জেলা শহরে পুলিশের ওপর হামলা ও আওয়ামী লীগের কার্যালয়ে হামলাচেষ্টার অভিযোগে করা মামলার আসামি। জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আজ নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy