কুড়িগ্রামের চর রাজিবপুরে ব্রীজের অভাবে চরম দূর্ভোগে ৫০ হাজারেরও বেশি মানুষ

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশের সব থেকে দরিদ্র উপজেলা চর রাজিবপুর। এ উপজেলায় তিনটি ইউনিয়ন রয়েছে রাজিবপুর সদর, কোদালকাটি ও মোহনগঞ্জ। উপজেলা

2022-08-25T20:52:32+00:00
2022-08-25T20:52:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামের চর রাজিবপুরে ব্রীজের অভাবে চরম দূর্ভোগে ৫০ হাজারেরও বেশি মানুষ
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৮:৫২ পিএম   (ভিজিট : ৫৭১)
X

বাংলাদেশের সব থেকে দরিদ্র উপজেলা চর রাজিবপুর। এ উপজেলায় তিনটি ইউনিয়ন রয়েছে রাজিবপুর সদর, কোদালকাটি ও মোহনগঞ্জ। উপজেলা সদর থেকে মোহনগঞ্জ ইউনিয়নে যোগাযোগের সংযোগ সড়ক থাকলেও কোদালকাটি ইউনিয়ন পুরোটাই সোনাভরি নদী দ্বারা বিচ্ছিন্ন।

সরেজমিনে দেখা যায়,  কোদালকাটি  ইউনিয়নে প্রায় ২২ হাজার মানুষের বসবাস।

চরাঞ্চলীয় কোদালকাটি ইউনিয়নে বদরপুর, আনন্দ বাজার, পাখিউড়া, হাতিমারা, চর সাজাইসহ ছোট বড় প্রায় ২৫টি গ্রাম এবং রৌমারী উপজেলা যাদুরচর ইউনিয়নের কয়েকটি গ্রামসহ প্রায় ৩০টি গ্রাম রয়েছে। রয়েছে ২৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ৪টি ইবতেদায়ী মাদ্রাসা, কয়েকটি হাফিজিয়া মাদ্রাসাসহ বেশ কয়েকটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান। চর এলাকায় উৎপাদিত কৃষি পণ্য ধান, পাট, গম, ভূট্টা, বাদাম, বিভিন্ন প্রকার রবি ফসলসহ শাক-সবজি দ্বারা ভরপুর যা স্থানীয় চাহিদা পূরণ করে রাজিবপুর, কর্তিমারী, রৌমারীর বিভিন্ন হাট-বাজারসহ সারাদেশে বিক্রির জন্য নদী পার করতে হয়। 
 
এছাড়া জীবিকার তাগিদে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, হাট-বাজারসহ নিত্য প্রয়োজনে নিবৃত্ত চরবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে  কোদালকাটি ইউনিয়নের বিচ্ছিন্ন মানুষগুলোকে নদী ভাঙ্গার কারণে ভিটেমাটি হারিয়ে চর থেকে চরান্তরে পাড়ি জমাতে হয় । একদিকে কষ্টক্লিষ্ট জীবন-যাপনসহ নানা ধরণের প্রাকৃতিক দূর্যোগ বন্যা, খড়া, কালবৈশাখী ঝড় তাদের নিত্য সঙ্গী। অপরদিকে বাড়ীর বাহিরে বের হলেই নদী পারাপার। এ এক অসহনীয় দূর্ভোগ, চরম ভোগান্তি অত্র অঞ্চলের।

একটি ব্রীজের অভাবে উন্নয়ন ব্যহত হচ্ছে এ অঞ্চলের। উপজেলা শহরের কাছে সোনাভরির একটি খালে পারাপারের জন্য রয়েছে একটি খেয়াঘাট যা খাঁজার ঘাট নামে পরিচিত। মাত্র ৭০ মিটার প্রস্থের নদীটি অত্র এলাকার মানুষের জন্য কাল হয়ে দাড়িয়ে আছে অনন্তকাল ধরে। একটি ব্রীজ হলেই বদলে যেতে পারে চরাঞ্চলীয়দের অর্থনীতির চাকা, বদলে যেতে পারে জীবন-বৈচিত্র। তাই কোমলমতি শিক্ষার্থীসহ কর্মব্যস্ত অসহায় মানুষ গুলোর প্রাণের দাবী সোনাভরি নদীর উপর একটি ব্রীজ নির্মাণ করা।

ভূক্তভোগী ওই এলাকার কয়েকজন শিক্ষার্থী অনেকেই জানান, পারাপারের জন্য ব্রীজ না থাকায় মাঝে মধ্যেই আমাদের ক্লাসে সময়মত উপস্থিত হতে পারিনা, একটি নৌকা ফেল করলে ৩০ মিনিট সময় দাড়িয়ে থাকতে হয় ও স্যারদের বকা শুনতে হয়।

অত্র এলাকার কৃষক আবু বক্কার বলেন, ব্রীজটি না থাকার কারনে অনেক খরচ বেশি হয় ফসলাদি নিয়ে বাজারে যেতে অনেক কষ্ট হয় । মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন ব্রীজটি নির্মাণ করে দিয়ে আমাদের স্বাভাবিক জীবন-যাপন করার সুযোগ করে দিন।

এ বিষয়ে কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু এবং সদর ৭নং ওয়ার্ড মেম্বর শাহ আলম জানান, “আমাদের অতি প্রয়োজন খাজার ঘাটের ব্রীজটি। সবচেয়ে বড় কষ্ট হয় কোন গর্ভবতী মা এবং মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিতে। ব্রীজ হলে সকল শ্রেনীর মানুষের সমস্যা দূর হবে, আমাদের এলাকার মানুষ শান্তি পাবে ।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, ওখানে একটি ব্রীজের প্রয়োজন। জরুরি ভিত্তিতে সোনাভরি নদীর উপর খাজার ঘাটে একটি ব্রীজের দাবি জানানো হয়েছে।


-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy