চার শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিল জবি ডিবেটিং সোসাইটি

তানজিল আহম্মেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সারাবাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ তম বির্তক কর্মশালা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২২ অনুষ্টিত হয়েছে। এতে চার শতাধিক শিক্ষার্থীকে বির্তক

2022-08-25T20:55:59+00:00
2022-08-25T20:55:59+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চার শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিল জবি ডিবেটিং সোসাইটি
তানজিল আহম্মেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৮:৫৫ পিএম   (ভিজিট : ২৯১)
X


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ তম বির্তক কর্মশালা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২২ অনুষ্টিত হয়েছে। এতে চার শতাধিক শিক্ষার্থীকে বির্তক বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

আজ (বৃহস্পতিবার) ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে 'বির্তক শাণিত চৈতন্য' প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) এ আয়োজন করেন।

অনুষ্ঠানের শুরুতে দেশ বরেণ্য বিতার্কিকরা বির্তক বিষয়ক প্রশিক্ষণ প্রধান করেন পরবর্তীতে ১৫ তম বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান এবং রানার্স আপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় এবং সভাপতি সাইদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মো.  ইমদাদুল হক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান এবং ডিবেটিং সোসাইটির মডারেটর মেফতাহুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘আমরা ঘণ্টার পর ঘণ্টা যে ডিবেট দেখি এটা করে আজকের এই নতুন প্রজন্ম। আমাদের ডিবেটিং সোসাইটি নতুন হলেও অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে। শুধু ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল পর্যায়েও আমরা সাপোর্ট দেব। যেন আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্যে সুনাম অর্জন করতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, বিতার্কিকরা সুন্দর মনের মানুষ হয়, তারা বেশ সাহসিকতা, চতুরতার মাধ্যমে সরকারি, বেসরকারি দেশের সব কাজে অবদান রাখে, তারা জীবনে কখনো থেমে থাকে না। মুক্তমনের, প্রগতিশীল মানুষ তৈরির ক্ষেত্রে বিতর্ক ভূমিকা রাখে।

ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাঈদ বলেন, মানুষ তার সৃষ্টি লগ্নের শুরু থেকেই বিতর্ক করে আসছে কারণে-অকারণে। সত্যের সাথে মিথ্যার সংঘাত, ন্যায়ের সাথে অন্যায়ের দ্বন্দ্বই মানুষকে বিতর্কে লিপ্ত করেছে।

বিতর্ক মূলত এসেছে যুদ্ধের পরিপন্থী হিসেবে অর্থাৎ মানুষের জীবনের কোনো সমস্যা বা চাহিদা পূর্ণ করতে যুদ্ধ বা সংঘাত নয়, বরং তথ্য, তত্ত্ব ও যুক্তির মাধ্যমে সমস্যা সমাধান করতে। বিতর্কে শাণিত চৈতন্য স্লোগানকে ধারণ করে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন,প্রাণের জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। ১৬তম বিতর্ক কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২২ এ উপস্থিত অতিথিবৃন্দ, বিতার্কিকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন ও কৃতজ্ঞতা।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy