ডোমারে মায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত ছেলের কারাদন্ড

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে মায়ের অভিযোগে মোজাফ্ফর ইসলাম (৩১) নামে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ড

2022-08-25T20:59:22+00:00
2022-08-25T20:59:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে মায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত ছেলের কারাদন্ড
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৭৫৪)
X


নীলফামারীর ডোমারে মায়ের অভিযোগে মোজাফ্ফর ইসলাম (৩১) নামে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মোজাফ্ফর ইসলাম পৌরসভা এলাকার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়র আজগার আলী ও মোছা. বেগম দম্পতির ছেলে।

বৃহষ্পতিবার বিকাল তিনটায় সংবাদের ভিত্তিতে পৌরসভা এলাকার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়ার আজগার আলী ও মোছা. বেগম দম্পতির বাড়ীতে অভিযান চালায় ডোমার থানা পুলিশ। সেই সময় ওই দম্পতির ছেলে মোজাফ্ফর আলী নিজ বাড়ীতে মাদক সেবন করছে। পুলিশ মাদক সেবনের দায়ে মোজাফ্ফর আলীকে আটক করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোজাফ্ফর আলীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ড প্রদান করেন।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, বৃহষ্পতিবার বিকালে দন্ডপ্রাপ্ত মোজাফ্ফর আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy