কুড়িগ্রামে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে অটো চালকের মৃত্যু

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত আইয়ুব আলী (৫০) নামের এক অটোরিকশা চালকের চিকিৎসাধীন

2022-08-25T21:08:01+00:00
2022-08-25T21:08:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে অটো চালকের মৃত্যু
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৯:০৮ পিএম   (ভিজিট : ৩৭৫)
X

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত আইয়ুব আলী (৫০) নামের এক অটোরিকশা চালকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই অটোরিকসা চালকের মৃত্যু হয়েছে। নিহত অটোরিকশা চালক রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুনিয়াটারী গ্রামের বাসিন্দা।

গত বুধবার সন্ধ্যায় কুড়িগ্রাম-রাজারহাট সড়কের পুরাতন শুভেচ্ছা কোচিং সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের সঙ্গে রাজারহাটগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালকের মৃত্যু হয়।

এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ 
পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy