মেহেরপুরে হেযবুত তওহীদের মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মিনারুল ইসলাম, মেহেরপুর

সারাবাংলা

পাবনায় হেযবুত তওহীদের কার্যালয়ে সন্ত্রাসী হামলায় সুজন আলী নামের হেযবুত তওহীদের ১ কর্মীকে হত্যা ও ১০ কর্মীকে আহতের

2022-08-26T16:39:47+00:00
2022-08-26T16:39:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে হেযবুত তওহীদের মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ
মিনারুল ইসলাম, মেহেরপুর
প্রকাশ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৪:৩৯ পিএম   (ভিজিট : ২৭৮)
X

পাবনায় হেযবুত তওহীদের কার্যালয়ে সন্ত্রাসী হামলায় সুজন আলী নামের হেযবুত তওহীদের ১ কর্মীকে হত্যা ও ১০ কর্মীকে  আহতের ঘটনায় দোষীদের  দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মেহেরপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে  অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় সমন্বয়কারী সাহারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা সভাপতি জোসেফ উদ্দীন, মেহেরপুর সদর উপজেলা সভাপতি মোবারক হোসেন, নারী সম্পাদিকা আফরোজা খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানব বন্ধন ও বিক্ষোব সমাবেশে বক্তারা বলেন, অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ দীর্ঘ ২৩ বছর ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ম ব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। বার বার এক শ্রেণির স্বার্থান্বেষী মহল উস্কানী দিয়ে হেযবুত তওহীদের বাড়ি ঘরে হামলা চালিয়ে একের পর এক হত্যার ঘটনা ঘটিয়ে চলেছে। এবার পাবনা কার্যালয়ে সশস্ত্র হামলা করে এক জনকে হত্যা করেছে এবং ১০ জনকে আহত করেছে। দ্রুত সময়ের মধ্যে হামরাকারীদের  আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান বক্তারা।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy