বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে অসম্ভব উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছেন চেয়ারম্যান শফিকুল ইসলাম খান ছন্দু

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলার সদরের পাশেই একটি আদর্শ ইউনিয়ন আসমা ইউনিয়ন। এই ইউনিয়নটি উপজেলা সদরের পাশে থাকলেও বিগত

2022-08-26T17:33:53+00:00
2022-08-26T17:33:53+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে অসম্ভব উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছেন চেয়ারম্যান শফিকুল ইসলাম খান ছন্দু
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৩১৯)
X

নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলার সদরের পাশেই একটি আদর্শ ইউনিয়ন আসমা ইউনিয়ন। এই ইউনিয়নটি উপজেলা সদরের পাশে থাকলেও বিগত দিনে এই ইউনিয়নে তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। কিন্তু গত ইউপি নির্বাচনে মো. শফিকুল ইসলাম খান ছন্দুকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারি হিসেবে দায়িত্ব তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। 

২০২১ সালে এই ইউনিয়ন থেকে নৌকার মনোনয়ন পেয়ে নৌকা প্রতিকে বিশাল ভোটের ব্যাবধানে চেয়ারম্যান নির্বাচিত হন,বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি মো. শফিকুল ইসলাম খান ছন্দু, তিনি এই ইউনিয়নের আসমা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।  তিনি পড়াশুনায় থাকা কালীন সময় হতে কলেজ জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আর্দশ সৈনিক হিসেবে ছাত্রলীগের কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। 

তিনি বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি ছিলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারিতে বিএনপি সরকারের ভোটারবিহীন জাতীয় সংসদ নির্বাচন বাতিলের আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে শফিকুল ইসলাম খান ছন্দু বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান খান এমপি’র নেতৃত্বে রাজপথে ছিলেন। ২০২০ সালে জাতির পিতার জন্মবার্ষিকীতে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। সাবেক বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে তিনি তার কাজ থেকে একটাও পিছপা হয়নি। 

তিনি একজন সফল চেয়ারম্যান।তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শিক্ষার মান উন্নয়ন দিক খেয়াল রেখে চলেছেন। প্রতিটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের লেখা পড়ার মানোন্নয়নের জন্য সর্বদা নজর রাখেন। তিনি আগামীদিনের জাতির কান্ডারি যুবসমাজকে সুস্থ ধারায় মানুষ হওয়ার লক্ষ্য ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ও ইউনিয়ন ভিত্তিক মেধা যাচাইয়ের প্রতিযোগিতা দিয়ে মাদক মুক্ত একটি আর্দশ ইউনিয়ন গঠনেরং দিকে এগিয়ে চলেছেন। (রাজনৈতিক প্রতিহিংসার দায়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা মামলা – মোকাদ্দমার আসামি করে তাকে দমন পীড়নের কবলে পড়ে দীর্ঘদিন একাধিকবার কারাবাস থাকতে হয়, তথাপি তাকে আওয়ামী লীগের আদর্শ থেকে প্রতিবাদী, ত্যাগী ও জনবান্ধব মাটি ও মানুষের নেতাকে দমিয়ে রাখতে পারেনি। 

চারদলীয় জোট সরকারের আমলের দুঃসাসনের কবর রচনা করে উন্নয়ন ও শান্তির নগরীতে পরিনত করার ক্ষেত্রে যে মানুষটিকে কোনদিন ভুলার মত নই তিনিই হলেন বর্তমান আসমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম খান ছন্দু।এই অল্প সময়ে তিনি আইয়ামে জাহেলিয়া যুগের ন্যায় দাঙ্গা প্রবন আসমা ইউনিয়নে শিক্ষা বিস্তারে ও যোগাযোগ ব্যবস্থার যে আবদান রেখেছেন তার তুলনা একমাত্র তিনিই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দায়িত্ব কাঁধে নিয়ে জনগনের সহযোগিতাকে সঙ্গী করে এলাকার উন্নয়নে নিজেকে শপে দেন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই তিনি মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। এই বৃহৎ রাজনৈতিক দলে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন মো. শফিকুল ইসলাম খান ছন্দু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জোড় দেন এলাকার শান্তি, শিক্ষা ও উন্নয়নে। তিনি চেয়ারম্যান হওয়ার আগে এই ইউনিয়নটি অবহেলিত এলাকা হিসেবে পরিচিত ছিল। তিনি এই অবহেলা নিরসন করেছেন। তিনি বলেন, এখনো আমার ইউনিয়নে দুই একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এগুলোও আমি শূন্যের কোঠায় নিয়ে আসব। তিনি ইউনিয়নের সকল কাজের সহযোগিতা করেন। চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম খান ছন্দুর সবচেয়ে বড় সাফল্য এলাকার অবকাঠামো উন্নয়ন। একটা সময় ছিল এই ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন নৌকা ছাড়া যোগাযোগ করতে পারত না। 

তিনি এইসব অবহেলিত এলাকার রাস্তা নির্মাণ করার প্রস্তুতি নিয়েছেন, এই রাস্তা গুলো হলে লোকজন অতি উপজেলা সদরের সাথে যোগাযোগ করতে পারবেন। আসমা ইউনিয়নের এমন কোন গ্রাম নেই তিনি উন্নয়ন কাজের হাত দেওনি। একটা সময় আসমা ইউনিয়নের প্রতিটি গ্রাম ছিল দ্বীপের মত। একটি গ্রাম থেকে আরেকটি গ্রামে যেতে নৌকার প্রয়োজন হত। মো.শফিকুল ইসলাম খান ছন্দু চেয়ারম্যানের দক্ষ পরিচালনায় ও দুঃসাহসী পদক্ষেপে আজ প্রতিটি গ্রামে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমানের দিকে এগিয়ে যাচ্ছে। আসমা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এর আমলে প্রতিটি গ্রাম শত ভাগ বিদ্যুতের আওতায় এসেছে। তিনি বিভিন্ন গ্রামের নির্মাণ করেছেন অসংখ্য নতুন মাটির রাস্তা ও রাস্তার উপর ইটের সলিং,অসংখ্য গণঘাটলা, স্ট্রিট লাইট, কালভার্ট ইত্যাদি। মো. শফিকুল ইসলাম খান ছন্দুর কর্মকান্ড ভালোবেসে, আসমা ইউনিয়নের সুবিধাভোগী সাধারণ জনগণ মো. শফিকুল ইসলাম খান ছন্দু চেয়ারম্যানকে এই ইউনিয়নের সাধারণ জনগণ বারবার আসমা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

এ বিষয়ে আসমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম খান ছন্দু বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ চাইলে আমি তাদের পাশে থাকবো আজীবন।

আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আমি শেখ হাসিনার সৈনিক, আমি ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি বারহাট্টা উপজেলা ছাত্রলীগের। আমি আমার ইউনিয়নের জনগণকে নিয়ে আমার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করতে চাই এটাই আমার প্রত্যাশা।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy