প্রকাশ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৫:৪৫ পিএম (ভিজিট : ৩৪৯)

X
ঢাকার কেরানীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গণভোজ আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ।
শুক্রবার (২৬আগস্ট) সকালে সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ বয়েজ ক্লাব এলাকায় এ গণভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এর প্রয়াত পিতা মরহুম ডা. নুর মোহাম্মদ ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ইকবাল হোসেন।
এছাড়াও শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন, ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সেলিম আহমেদ বাবু, সাবেক ত্রান বিষয়ক সম্পাদক মো. আশরাফ, সাবেক দপ্তর সম্পাদক মো.ফারুক, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মুন্না ও নিরব আহমেদ রব, ৪নং ওয়ার্ডের সভাপতি আসিফ আহমেদ সহ আওয়ামী সেচ্ছাসেবক লীগের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
-বাবু/ফাতেমা