ময়মনসিংহে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণ করে ছাত্রদল নেতা কারাগারে

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের ধোবাউড়ায় স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা জনি নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে

2022-08-26T17:51:10+00:00
2022-08-26T17:51:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণ করে ছাত্রদল নেতা কারাগারে
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৫:৫১ পিএম   (ভিজিট : ২৮২)
X

ময়মনসিংহের ধোবাউড়ায় স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা জনি নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মাসুদ রানা জনি ভারতীয় সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। সে পূর্ব গামারীতলা গ্রামের মতিউর রহমানের ছেলে ও কলসিন্দুর বাজারে মোবাইল সার্ভিসিং কাজ করে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে জেলা চীফ জুডিশিয়াল আদালতে তুলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চীফ জুডিশিয়াল আদালতের পুলিশ পরিদর্শক প্রসূন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে ওই নারী বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর ওই দিন রাতেই অভিযান চালিয়ে মাসুদ রানা জনিকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতাল বলেন, মাসুদ রানা জনি কলসিন্দুর বাজারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন। গত মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে স্থানীয় এক নারী তার দোকানে মোবাইল সার্ভিসিং করাতে যায়। এ সময় বিদ্যুৎ চলে গেলে ওই নারীকে মাসুদ রানা জনি বিয়ের প্রলোভনে জোড়পূর্বক ধর্ষণ করেন। পরে ওই দিন রাতেই ওই নারী বাদী হয়ে থানায় মাসুদ রানা জনিকে আসামী করে অভিযোগ করেন।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy