দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নবীনগরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

জ্বালানি তেল,পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ভোলায় পুলিশ কর্তৃক জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর

2022-08-26T18:30:03+00:00
2022-08-26T18:30:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নবীনগরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৬:৩০ পিএম   (ভিজিট : ৫০৮)
X

জ্বালানি তেল,পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ভোলায় পুলিশ কর্তৃক জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম মাতব্বরকে হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদল এবং মহিলাদলের শত শত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল শ্যামগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামগ্রাম দক্ষিণ বাজারস্থ কনু মিয়া মার্কেটে বিক্ষোভ সমাবেশ শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল বারী। বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে সমাবেশে যোগ দেন নবীনগর উপজেলা যুবদলনেতা সাইদুর রহমান সাঈদ, মো. আজিজ, উপজেলা শ্রমিকদল নেতা গোলাম মোস্তফা, শাহআলম বেপারী, হাসান মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক শুভ, কলেজ ছাত্রদলের আহবায়ক সামদানী হৃদয়, সদস্য সচিব মো.সজিব আহমেদ।

শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহেল ইকবাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ছেটু কেরানী, যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম-সম্পাদক শিপন আহমেদ, যুবদল নেতা খাদেম আলী প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবেদ আলী, নান্নু মেম্বার, মো.কামাল হোসেন,খায়ের মেম্বার, রফিকুল ইসলাম, যুবদল নেতা শ্যামল আহমেদ, মো.সায়েম, বাছেদ মোল্লা, নিজাম উদ্দিন জুয়েল, মো. ইসমাইল, সুমন আহমেদ বেলাল, জাফর ইকবাল মানিক, সোহাগ মিয়া, শেখ ফরিদ, শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি পায়েল আহমেদ সরকার, সাবেক ছাত্রদল নেতা সত্যজিৎ দেবগুপ্ত, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মো. তোফাজ্জল হোসেন তুহিন, ছাত্রদল নেতা পিয়াস আহমেদ, মেহেদী হাসানসহ শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদলের নেতৃবৃন্দ।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy