প্রকাশ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৬:৩৯ পিএম (ভিজিট : ২৮১)

X
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ( লেমুয়া-গুয়াবাড়িয়া ) মধ্যবর্তী বউডোবা খালটি বাধ মুক্ত ও বিশুদ্ধ পানি পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন। ‘বাঁধ মুক্ত খাল চাই, বিশুদ্ধ পানি চাই’ এই স্লোগান করে বৃহস্পতিবার ২৫ আগস্ট বিকেলে গুয়াবাড়িয়া বান্দেরহাটের প্রধান সড়কের উপর মানববন্ধন করেন এলাকাবাসি
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত হাবীবুর রহমান ( হাফেজ বিডিআর ), অবসরপ্রাপ্ত বিডিআর আঃ মন্নান(মন্টু), খোকন তালুকদার ,মোঃ মাসুদ কাজী, মোঃ শাহে আলম বেপারী, মনির হাওলাদার, আবুবকর তালুকদার, মিজান হাওলাদার, কাজী আবু হানিফ সহ অনেকেই। ।
বক্তার বলেন, খালের দুই পাড়ে কয়েকশো পরিবারের বসতি। এই খালের পনি সবাই ব্যবহার করে কিন্তু যারা খালটি দখল করে মাছ চাষ করে তারা সার, কিটনাশক সহ বিভিন্ন খাদ্যদ্রব্য ব্যবহারের ফলে পানিদুষিত হয়ে যায়। এই দুষিত পানি দ্বারা রান্না,গোসল সহ বিভিন্ন কাজে ব্যবহারের ফলে রোগ বালাই লেগে থাকে । এ খাল দিয়ে এক সময় বাজারের পণ্যবাহী নৌকার চলাচল ছিলো। একটি প্রভাবশালী মহল খালটিতে বাঁধদিয়ে মাছ চাষ করে দুই পাড়ের মানুষকে জিম্মি করে রেখেছে।
এলাকাবাসীর দাবি খালটির সামান্য কিছু অংশ খাস হলেও বেশির ভাগ অংশের মালিকানা রয়েছে । তা সত্ত্বেও প্রভাবশালীরা খালটি দীর্ঘ বছর তাদের দখলে রেখেছে । খালটি দখলমুক্ত ও দূষণমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। মানববন্ধনের আগে বিক্ষুব্ধ এলাকাবাসি বাঁধের কিছু অংশ ভেঙে ফেলেছে।
-বাবু/ফাতেমা