বড়াইগ্রামে স্বামী-স্ত্রীর গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা, স্ত্রীর মৃত্যু
হৃদয় আহমেদ, বড়াইগ্রাম (নাটোর)
প্রকাশ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৬:৪৫ পিএম (ভিজিট : ২৭৪)

X
নাটোরের বড়াইগ্রামে স্বামী-স্ত্রীর এক সাথে গ্যাস ট্যাবলেট খেয়ে বিষপানের ঘটনা ঘটেছে। হাসপাতালে নেওয়ার পথে স্ত্রী বিথী বেগমের (২৬) মৃত্যু হয়। তবে স্বামী ফারুক হোসেন (৩৪) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
জানা যায়, শুক্রবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার হালদার পাড়া ভাড়া বাসায় তারা দুজনেই একসাথে গ্যাস ট্যাবলেট খেয়ে বাবার বাড়ি কালিকাপুর যায়। সেখানে তারা মাটিতে পড়ে গেলে ফারুক হোসেনের পরিবারের লোকজন বুঝতে পেরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের দুজনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। হাসপাতালে নেবার পথে স্ত্রী বিথীর মৃত্যু হয়। তবে আশঙ্কাজনক অবস্থায় স্বামী ফারুক হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ফারুকের দুটি সংসার সে তার ছোট স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতো। সেখানে তারা এক সাথে গ্যাস ট্যাবলেট খেলে স্ত্রীর বিথীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে পারিবারিক বিষাদের কারণে তারা দুজনেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-বাবু/ফাতেমা