শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি:

সারাবাংলা

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি যুবদল

2022-08-27T11:58:32+00:00
2022-08-27T11:58:32+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
জেলা প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১১:৫৮ এএম   (ভিজিট : ৩৩৬)
X


সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি যুবদল নেতা জাবিদ রায়হান লাকি (৪৫) মারা গেছেন।  

শনিবার (২৭ আগস্ট) ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কারারক্ষী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাভিদ রায়হান লাকী কলারোয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক।  

পারিবারিক সুত্রে জানা যায়, সাতক্ষীরার কারাগারে তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি কারাগারে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা কারারক্ষী পুলিশের হেফাজতে তাকে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই একই মামলার বিস্ফোরক পার্টে সাক্ষ্যগ্রহণ শুরু হলে তাকে খুলনা থেকে সাতক্ষীরা আদালতে হাজিরা দিতে আনা হয়। হাজিরা শেষে তাকে আবারও সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়।

সামেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ জানান, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস, ফুসফুসের ইনফেকশনসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy