কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৬টায় বাসটার্মিনাল আদর্শ মহিলা কামিল মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর থানার একদল পুলিশ৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটার্মিনাল আদর্শ মহিলা কামিল মাদ্রাসার পাশে নাপ্পাজানপাড়া এলাকার মৃত রুস্তম আলির ছেলে মোঃ রাসেল উদ্দিন (২২) তার দোকান নিয়ে দীর্ঘদিন ধরে বাসটার্মিনাল আদর্শ মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী এবং তার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরীর এবং তার পরিবার ওই দোকানের জমি তাদের বলে দাবি করে আসছিলেন। এ নিয়ে আদালতে মামলাও করেন দু'পক্ষ৷ পাশাপাশি স্থানীয় ভাবে বিষয়টা সমাধানের জন্য উভয় পক্ষ উপজেলা ভাইস- চেয়ারম্যান এবং কাউন্সিলর'র কাছে বিচার দেন৷
আদালতে মামলা চলাকালে এবং স্থানীয় বিচার শেষ না হওয়ার আগে অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরীর ভাই এবং তার আত্বীয় স্বজন দোকানসহ জমিটির চার পাশে ঘেরা দিতে আসলে দোকানের মালিক আব্দুল্লার ছোট ভাই রাসেল এবং তার পরিবার নিষেধ করেন৷ এক পর্যায়ে তাদের ভেতর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে৷
এসময় অন্তত দু'পক্ষের ৭ জন আহত হয়৷
আহতরা হলেন, আব্দুল্লাহ (৪২), আব্দুল হালিম (৩০), আব্দুল মন্নান ঝিকু (২২), ফাহিম (২০) নাপ্পাজানপাড়া এলাকার মৃত রুস্ত আলি৷ আমিন উদ্দীন চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী (৪৫), জিয়া উদ্দীন (৪০) পিতা আবু ছৈয়দ চৌধুরী৷
দোকানের মালিক রাসেল'র বড় ভাই আব্দুল্লাহ বলেন, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন'র ভাই এবং আত্বীয় স্বজন আমার ভাইয়ের দোকান জোর করে দখল করতে ঘেরা দিতে আসেন৷ এতে বাধা দেওয়ায় তারা লোহার রট এবং লাঠিসোঁটা নিয়ে আমার পরিবারের ওপর হামলা চালায় ও মারধর করেন।
অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন'র ভাই এডভোকেট আমিন উদ্দীন চৌধুরী বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি দখলে নিয়েছেন মৃত রুস্তম আলির ছেলেরা। মৃত রুস্তম আলির ছেলেরাই আমাদের ওপর হামলা চালিয়েছেন।
এ বিষয়ে সদর থানার তদন্ত (ওসি) মোঃ সেলিম উদ্দীন বলেন, জমি নিয়ে দু' পক্ষের মধ্যে সংঘর্ষের ঘনা ঘটেছে। এ নিয়ে অভিযোগও পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-বাবু/শোভা