প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৩:৪১ পিএম (ভিজিট : ৩০৭)

X
ডেইরি শিল্পের সঙ্গে সংযুক্ত ক্ষুদ্র খামারিদের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উদ্দেশ্যে মাগুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ আগস্ট) শহরের দিনান্ত ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন মাগুরা জেলা শাখার আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন ডা. জহুরুল আলম,মাগুরা সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা।
নেতৃবৃন্দ সভায় খামার পর্যায়ের কৃষকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে শোনেন। এ সময় তারা সংগঠন ও সরকারের পক্ষ থেকে ডেইরি শিল্পের উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। মাগুরা জেলায় প্রায় ২০ হাজার খামারে অনন্ত ২লাখ ৯৫হাজার গরু মহিষ পালন করে আসছেন প্রান্তিক কৃষকেরা। তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন প্রাণি সম্পদ বিভাগের এই কর্মকর্তারা ।
-বাবু/শোভা