গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দাউদকান্দিতে ৪ ডাকাত গ্রেফতার

শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার নবাগত এসপি আব্দুল মান্নান যোগদান করেই জেলার সকল উপজেলাসহ ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে ডাকাতি, ছিনতাই ও

2022-08-27T16:15:11+00:00
2022-08-27T16:15:11+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দাউদকান্দিতে ৪ ডাকাত গ্রেফতার
শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৪:১৫ পিএম   (ভিজিট : ১০৩৭)
X





কুমিল্লার নবাগত এসপি আব্দুল মান্নান যোগদান করেই জেলার সকল উপজেলাসহ ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে ডাকাতি, ছিনতাই ও রাহাজানি বন্ধে কঠোর নির্দেশ দেন জেলা পুলিশকে।

এরই ধারাবাহিকতায় দাউদকান্দি সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়েজ ইকবাল, মডেল থানার অফিসার-ইন-চার্জ( ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা ও ইন্সপেক্টর (তদন্ত) মো. মাকসুদ আলম এর নির্দেশ এসআই নাজমুল হুসেনের নেতৃত্বে এএসম এসআই গোলাম আজম ভূঁইয়া, এসআই গোবিন্দ চন্দ্র দাস ও এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় শুক্রবার রাত ১০টায় ডাকাতি প্রস্তুতিকালে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকার টোলপ্লাজার পুরান বেবিট্যাক্সি স্ট্যান্ডের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেন।

ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি স্যুইচ গিয়ার ও দুটি এসএস পাইপ উদ্ধার করে। আটককৃত ডাকাতরা হলেন, দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা গ্রামের মনির হোসেনের ছেলে ফয়জুল হোসেন (২০), হাসনাবাদ দক্ষিণ পাড়া গ্রামের এলাহী মিয়ার ছেলে মো.ইমন (২০), ভিটিকান্দি হাসনাবাদ গ্রামের মৃত জামান মিয়ার ছেলে সাহেদ মিয়া (২০) ও সবজিকান্দি গ্রামের আশিকুর রহমান বাবুলের ছেলে জেমি রহমান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় হত্যাসহ, ডাকাতি ও অস্ত্র মামলা আছে বলে জানান মডেল থানার এসআই (পরিদর্শক) নাজমুল হুসেন।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy