ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফুটপাতের হকারদের ভ্যানগাড়ি পুড়িয়ে ফেলায় প্রতিবাদ করছেন : বাসদ

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার ফুটপাতের অসহায় ও হতদরিদ্র হকারদের ভ্যানগাড়ি গুলো যেভাবে পুড়িয়ে দিচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ এর নিন্দা জানানো ছারা

2022-08-27T16:38:08+00:00
2022-08-27T16:38:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফুটপাতের হকারদের ভ্যানগাড়ি পুড়িয়ে ফেলায় প্রতিবাদ করছেন : বাসদ
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৩৩২)
X


ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার ফুটপাতের অসহায় ও হতদরিদ্র হকারদের ভ্যানগাড়ি গুলো যেভাবে পুড়িয়ে দিচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ এর নিন্দা জানানো ছারা আর কিছুই বলার নেই। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এক বিবৃতিতে তারা বলেন আমরা গরীব মেহনতি ও শ্রমিকের রাজনীতি করি এসব অসহায় ও হতদরিদ্র হকারদের ভ্যানগাড়ি পুরিয়ে দেবে পৌর কর্তৃপক্ষ তা আমরা মেনে নিতে পারি না।

তাদের ভ্যানগাড়ি গুলি পুড়িয়ে না দিয়ে ফুটপাতের ব্যবসায়ীদের জন্য একটি মার্কেট নির্মাণের ব্যবস্থা করে দিলে তাদের জীবনটা বেঁচে যেতো। নেতৃবৃন্দ আরো বলেন,ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষের ফুটপাতে হকারমুক্ত করছেন তা করেন কিন্তু হতদরিদ্র ও অসহায় হকারদের ভ্যানগাড়ি বা প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ানোর দরকার কি ছিল। তাদের কর্মসংস্থান ব্যবস্থা না করে আপনারা কি ভাবে এমন ন্যাক্কার জনক ও ঘৃনার্ত কাজ করলেন তা আমাদের বোদগম্য নয়। বাসদ অবিলম্বে সকল ভ্যানগাড়ীর মালিকদের ব্যবসা জন্য জায়গা নির্ধারণের  দাবী জানান।এ ধরনের ন্যাক্কার জনক ককর্মকান্ড থেকে ভবিষ্যতে বিরত থাকার আহব্বান জানান। আর যদি তার পুরাবৃত্তি ঘটে তা হলে আমরা সকল শ্রমিকদের নিয়ে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy