বিধবার শতবর্ষী ঘর ভাংচুর করে লুটের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিরুখালীর ছোট হারজী গ্রামের বিধবা মঞ্জু রানী বেপারীর (৬২) শতবর্ষী ঘর

2022-08-27T17:28:25+00:00
2022-08-27T17:28:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিধবার শতবর্ষী ঘর ভাংচুর করে লুটের অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৫:২৮ পিএম   (ভিজিট : ৩০১)
X

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিরুখালীর ছোট হারজী গ্রামের বিধবা মঞ্জু রানী বেপারীর (৬২) শতবর্ষী ঘর ভাংচুর করে লুট করার অভিযোগ উঠেছে সুব্রত বেপারী, সুভাষ বেপারীসহ আরও কয়েক জনের বিরুদ্ধে। থানায় যোগাযোগ করলে মামলা নিতে গড়িমসি করেন। পরবর্তীতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে থানা ভাংচুর ও লুট মামলা না নিয়ে চুরি মামলা নেয়। 

বিধবা মঞ্জু রানী বেপারী মিরুখালীর ছোট হারজী গ্রামের মৃত শিবাশীষ বেপারীর স্ত্রী। শনিবার দুপুরে প্রেস ক্লাবে বিধবা মঞ্জু রানী বেপারীর দেবর স্বপন কুমার বেপারী এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। 

লিখিত বক্তব্য ও পারিবারিক সূত্রে জানা যায়, শিবাশীষ বেপারীর মৃত্যুর পর তাঁর স্ত্রী ও ২ ছেলে ব্যবসায়িক কারণে যশোরে থাকায় তাদের বসত ঘরটি তালাবদ্ধ থাকে। এ সুযোগে শিবাশীষের চাচাতো ভাই সুব্রত বেপারী গং এর লোলুপ দৃষ্টি পরে এই বসত বাড়ির উপর। গত ২২ আগস্ট ২২ সোমবার ভোর ৫টায় সুভাষ বেপারীর নেতৃত্বে ১৮ থেকে ২২ জন দেশীয় অস্ত্র নিয়ে বিধবা মঞ্জু বেপারীর ঘরটি ভেঙ্গে মাটিতে গুড়িয়ে দেয়। এরপরে তারা ঘরের মূল্যবান কাঠ টিন, ঘরের রক্ষিত মূল্যবান খাট আলমির সহ দশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনার সময় মঠবাড়িয়া থানায় বার বার যোগাযোগ করলেও থানা পুলিশের সহযোগিতা না পেয়ে ৯৯৯ নাইনে ফোন দিলে অতঃপর পুলিশ ঘটনা স্থলে যায়। ততক্ষণে দুর্বিত্তরা মালামল নিয়ে পালিয়ে যায়। লিখিত বক্তব্যে তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে থানা পুলিশ গড়িমসি করতে থাকে। পরবর্তীতে উর্ধ্বতন কৃর্তপক্ষের সাথে যোগাযোগ করার পরে থানা পুলিশ চুরি মামলা নেয়। 

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, বাদী যেভাবে লিখিত অভিযোগ দিয়েছে আমরা মামলা সেভাবে নিয়েছি। ওই সময় তাৎক্ষণিকভাবে দু’জনকে ধরে আদালতে সোপর্দ করি।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy