নবীনগরে বখাটেদের হাতে শিক্ষক লাঞ্ছিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক শিক্ষকের উপর হামলা চালিয়েছে বখাটেরা। উপজেলার নারায়ণপুর ডি.এস. কামিল (এম.এ)

2022-08-27T17:54:57+00:00
2022-08-27T17:54:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে বখাটেদের হাতে শিক্ষক লাঞ্ছিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৩৭১)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক শিক্ষকের উপর হামলা চালিয়েছে বখাটেরা। উপজেলার নারায়ণপুর ডি.এস. কামিল (এম.এ) মাদ্রাসার সহকারী শিক্ষক (বিজ্ঞান) মো. শামীম রেজার উপর এ হামলা চালানো হয়। শুক্রবার (২৬ আগস্ট) রাতে নিজ বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষককে রাতেই নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়াা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ওই শিক্ষক বাদী হয়ে নারায়নপুর গ্রামের মতি মিয়ার ছেলে বখাটে রাসেল মিয়া(২৮)কে প্রধান আসামী করে চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ এলাকার ওই বখাটেরা উক্ত মাদ্রাসার ছাত্রীদের আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছে। ওই শিক্ষক বখাটেদেরকে একাধিকবার সতর্ক করে আসছিলেন। তাদের এই অপকর্মের বাধাঁ হওয়ায় ওই রাতে বাজার থেকে বাসায় যাওয়ার পথে বখাটেরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে মারাত্মকভাবে আহত করে। 

এ ব্যাপারে নারায়ণপুর ডি.এস. কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম জানান, বিয়টি নিয়ে আজ শনিবার (২৭ আগস্ট) গভর্নিংবডির সভাপতি ডা,সাদেক মিয়ার সভাপতিত্বে এক জরুরী সভায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বখাটেদের দ্রুত আইনের আওতায় দাবী জানানো হয়।
 
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশিদ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বিষয়টি আইনগতভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy