প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৬:১০ পিএম (ভিজিট : ৫৬৬)

X
দেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপির দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচীর অংশ হিসাবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে বিকাল ৪ টায় তারুন্দিয়া ইউনিয়নে বিক্ষোভ মিছিলে ইউনিয়নের নেতাকর্মীর পাশাপাশি উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি প্রথমে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে কোণাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা সরকারের তীব্র সমালোচনা করে সরকারের পদত্যাগ আন্দোলনে সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। গত মঙ্গলবার মাইজবাগ, শুক্রবারে সরিষা ও সোহাগী ইউনিয়নেও বিক্ষোভ করেছে দলটি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে তারুন্দিয়া ইউনিয়ন বি.এনপির সভাপতি উসমান গণির সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বি.এনপির সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, এড. কাজী শাহজাহান, শাহজাহান জয়পুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এ,কে,এম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য জুলফিকার আলী টিপু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন খুররম, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুগ্ম সম্পাদক নূরুন্নবী, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি সাবেক ভিপি ফরিদ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আজিজুল হাই সোহাগ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফ, উপজেলা যুবদল নেতা এড. সারোয়ার জাহান, মোজাম্মেল হক নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক মোস্তাক আহম্মেদ বিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, রাফসান আহম্মেদ রুমান, ইউসুফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, তারুন্দিয়া ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ!
-বাবু/ফাতেমা