প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৭:০৪ পিএম (ভিজিট : ২৮২)

X
‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, সুইড বাড়াবে সেবার গতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সুইড’র আয়োজনে সাংগঠনিক উন্নয়ন ও বিকাশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা শহরের ইসলামপুর’র সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সুইড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ শাখার সহ সভাপতি মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম।
কর্মশালায় বক্তব্য রাখেন, সুইড বাংলাদেশ নারায়নগঞ্জ শাখার সভাপতি, কল্যাণ ও পুর্বাসন সচিব ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য, পাবনা শাখার যুগ্ন সচিব ইমরোজ হোসেন, উপদেষ্টা ও রাজশাহী শাখার সহ সভাপতি কল্পনা রায় ভৌমিক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দীপংকর অধিকারী, চাঁপাইনবাবগঞ্জ’র নির্বাহী সচিব আব্দুল্লাহ আল হাসান-বাবী, যুগ্ন নির্বাহী সচিব জিয়াউর রহমান বিশ্বাস, বিদ্যালয়ের মো. প্রধান শিক্ষক মো. আসাজ্জুমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সদস্য মো. গোলাম কিবরিয়া। এ সময় বিদ্যালয়ের বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
-বাবু/ফাতেমা