ক্ষুধার্ত চা শ্রমিকদের মাঝে কমলগঞ্জে ওয়ার্কার্স পার্টির খাদ্য সহায়তা বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরীর দাবীর অন্দোলনে সংহতি জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে ক্ষুধার্ত

2022-08-27T19:09:13+00:00
2022-08-27T19:09:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্ষুধার্ত চা শ্রমিকদের মাঝে কমলগঞ্জে ওয়ার্কার্স পার্টির খাদ্য সহায়তা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৭:০৯ পিএম   (ভিজিট : ৩০৫)
X

চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরীর দাবীর অন্দোলনে সংহতি জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে ক্ষুধার্ত চা শ্রমিকদের মাঝে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। 

শনিবার দুপুর সাড়ে ১২টায় খাদ্য সহায়তা বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটিরসদস্য কমরেড সিকান্দর আলী। এ সময় বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কমরেড আব্দুল আহাদ মিনার, মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড তাপস ঘোষ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, আফরোজ আলী, জেলা যুবমৈত্রীর আহবায়ক সিরাজুল ইসলাম বুলবুল, দেওড়াছড়া চা বাগানের ওয়ার্ড সদস্য সিতাংশু কর্মকার, বাগান সভাপতি সুবোধ কুর্মি প্রমুখ উপস্থিত ছিলেন।

চা শ্রমিকদের চলমান আন্দোালনে সংহতি প্রকাশ করতে এবং চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির এই আন্দোলনে একাত্মতা জানাতে উপস্থিত বাংলাদেশের ওয়াকার্স পার্টির নেতৃবৃন্দ বলেন চা শ্রমিকদের দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাওয়ার জোর দাবী জানায়। 

এদিকে মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরীর ব্যক্তিগত তহবিল থেকে মৃত্তিঙ্গা চা বাগানসগ কয়েকটি চা বাগানে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy