বিএনপি-জামাত জোট সরকারের নৈরাজ্যের বিরুদ্ধে সোনাগাজীতে বিক্ষোভ মিছিল

মো.হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)

সারাবাংলা

বিএনপি-জামাত জোট সরকারের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পৌর শহরে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ২৭আগষ্ট

2022-08-27T19:15:17+00:00
2022-08-27T20:22:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপি-জামাত জোট সরকারের নৈরাজ্যের বিরুদ্ধে সোনাগাজীতে বিক্ষোভ মিছিল
মো.হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)
প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৭:১৫ পিএম  আপডেট: ২৭.০৮.২০২২ ৮:২২ পিএম  (ভিজিট : ৩৫৫)
X

বিএনপি-জামাত জোট সরকারের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পৌর শহরে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ২৭আগষ্ট (শনিবার) বিকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের জরুরী সভা শেষে সোনাগাজী পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল সোনাগাজী পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্বান্ত অনু্যায়ী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনাগাজী পৌর ও সোনাগাজী সরকারী কলেজ ছাত্রলীগের আয়োজনে আগামী ২৯ আগষ্ট সকালে সোনাগাজী পশ্চিম বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঐদিন বিকালে মতিগঞ্জ ইউনিয়ন শ্রমিকলীগের আয়োজনে মতিগঞ্জ বাস ষ্ট্যান্ড এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

জরুরি সভা ও বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাছির উদ্দিন বাহার, আব্দুল মজিদ ভুলু,  সাখাওয়াতুল হক বিটু, মোঃ রবিউজ্জামান বাবু, সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন, যুগ্ম সাধারন সম্পাদক নুর নবী লিটন, পৌর আওয়ামীলীগ সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, সাধারন সম্পাদক আবু তৈয়ব বাবুল, চরমজলিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হোসেন, মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন বাদল, চরচান্দিয়া ইউনিয়ন আওয়ামীকীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মানিক, পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল প্রমুখ।

উল্লেখ্য আগামী ২৯ আগষ্ট বিএনপির উদ্যোগে সোনাগাজী পৌর শহরের এনায়েত শপিং কমপ্লেক্স এর সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy