কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর শ্রমিক নিহত

সহিদুল ইসলাম কালীগঞ্জ, (লালমনিরহাট)

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলম মিয়া (৪০) নামে এক ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছেন।শনিবার (২৭ আগস্ট ) বিকাল ৪

2022-08-27T19:19:41+00:00
2022-08-27T19:19:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর শ্রমিক নিহত
সহিদুল ইসলাম কালীগঞ্জ, (লালমনিরহাট)
প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৭:১৯ পিএম   (ভিজিট : ৩৬২)
X

লালমনিরহাটের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলম মিয়া (৪০) নামে এক ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছেন। 

শনিবার (২৭ আগস্ট ) বিকাল ৪ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সুন্দ্রাহবী ফেডারেশন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত আলম মিয়া উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দঃ ঘনেশ্যম মটেরপাড় গ্রামের খরকু শেখের ছেলে। 

তুষভান্ডার ইউপি সদস্য রাকিবুল ইসলাম পলাশ  জানান, লালমনিরহাট থেকে আগত বুড়িমারী গামী একটি ট্রাক সুন্দ্রাহবী ফেডারেশন এলাকায় ভুট্টা বোঝাই একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে ট্রাক্টরে থাকা শ্রমিক আলম মিয়া ছিটকে পরে ঘটনাস্থলেই  নিহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে কালীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এসে লাশ উদ্ধার করে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy