শেখ হাসিনার নেতৃত্বে একধাপ এগিয়ে যেতে চান সাইদুর রহমান চৌধুরী

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

প্রকৃতি ও অপরূপ সৌন্দর্যের নীলাভূমি বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন, একটি মনোমুগ্ধকর ইউনিয়ন, এই ইউনিয়নের হয়েছে ছোট বড় কয়েকটি

2022-08-28T11:44:48+00:00
2022-08-28T11:44:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে
শেখ হাসিনার নেতৃত্বে একধাপ এগিয়ে যেতে চান সাইদুর রহমান চৌধুরী
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ আগস্ট, ২০২২, ১১:৪৪ এএম   (ভিজিট : ৫৭০)
X


প্রকৃতি ও অপরূপ সৌন্দর্যের নীলাভূমি বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন, একটি মনোমুগ্ধকর ইউনিয়ন, এই ইউনিয়নের হয়েছে ছোট বড় কয়েকটি দৃশ্যমান বিল যা দেখলে যে কেউ প্রকৃতির প্রেমে পাগল হয়ে যায়, সেজন্যই প্রতি নিহতই এই এলাকায় ঘুরতে আসে অনেক পর্যটক।

এই ইউনিয়নের একজন আদর্শবান চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী চিরাম ইউনিয়ন বাসীর সেবা করার উদ্দেশ্যেই যিনি জনগণের দ্বারে দ্বারে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় তিনি গত ইউপি নির্বাচনে নৌকা মার্কা নিয়ে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে বিপুল ভোট পেয়ে চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া আজ অবধি তিনি কোনো অন্যায় অবিচারের সঙ্গে আপোষ করেননি। দৃঢ় অবস্থানের কারণে নিজ নির্বাচিত এলাকায় দিনের পর দিন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। বর্তমানে যার বিকল্প হিসেবে অন্য কাউকে দেখছে না ইউনিয়নবাসী। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সেই মেধাবী ও পরিশ্রমী মানুষটি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী।

বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন এক সময়ের অবহেলিত এই অঞ্চলটির সাধারণ মানুষের চলাচলের জন্য তেমন কোনো পাকা কিংবা আরসিসি ঢালাইয়ের রাস্তা ছিল না। ফলে চলাচলের সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতেন তারা। জনসাধারণের এই দুর্দশা আর দুর্বস্থা দেখে জনগণের সেবা করার উদ্যেশে ইউপি নির্বাচনে অংশগ্রহন করেন। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতোমধ্যে এই ইউনিয়নের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হচ্ছে।পাল্টে দিচ্ছেন সম্পূর্ণ ইউনিয়নের সামগ্রিক চিত্র।

চিরাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরসিসি ঢালাইয়ের রাস্তা এবং সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার কাজ চলমান রয়েছে, দেখে আপনার মনে হতে পারে আপনি কোনো মডেল টাউনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাই এই ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন বলা যেতেই পারে। উন্নয়ন কাজের পাশাপাশি মহামারি করোনাকালীন পরিস্থিতির শুরু থেকে এখনও পর্যন্ত এই ইউনিয়নের কর্মহীন ও হতদরিদ্র মানুষের পাশে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দেওয়াসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের কারণেই তিনি আজ জননন্দিত। অন্যদিকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর থেকে এলাকায় মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি অবলম্বনে কাজ করে চলেছেন।

এলাকার কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা হলে তারা বলেন , চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী চিরাম ইউনিয়নের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছেন। ইউনিয়নবাসী বলেন সাইদুর রহমান চৌধুরী চেয়ারম্যানের বিকল্প হিসেবে অন্য কাউকে ভাবতে চাই না।

চিরাম ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায় সাইদুর রহমান চৌধুরী চেয়ারম্যান এর বিকল্প কোন চেয়ারম্যান তারা চায়না। তারা শুধুই বলে বিগত ৫০ বছরেও সেই রকম কোনো উন্নয়ন হয় নাই। যা সাইদুর রহমান চৌধুরী চেয়ারম্যান করে দেখাচ্ছেন, আমরা উনার মত চেয়ারম্যানকে বারবার চেয়ারম্যান হিসেবে চিরাম ইউনিয়নে দেখতে চাই।

চিরাম ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান নৌকার মাঝি সাইদুর রহমান চৌধুরী জানান, আমি ইউনিয়ন বাসীর ভালোবাসা নিয়েই কাজ করতে চাই তাদের সাথে নিয়েই অনেক দূর এগিয়ে যেতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ করতে চাই। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উন্নয়নের কোনো বিকল্প নেই। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমি আওয়ামী লীগের নৌকা মার্কার একজন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই আমার ইউনিয়ন বাসীর সহযোগিতায়।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy