প্রকাশ: রোববার, ২৮ আগস্ট, ২০২২, ১২:১৫ পিএম (ভিজিট : ৩৭৪)

X
যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী,জাতীয় শোক ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মোনাজাত, আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।
শনিবার (২৭আগস্ট) বিকাল ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় ঢাকা-৩ আসনের সাংসদ মাননীয় বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন।
মিরাজুর রহমান সুমন বলেন, ‘পৃথিবীর একমাত্র ভাষা ও জাতিভিত্তিক রাষ্ট্র বাংলাদেশের স্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশবিরোধী জাতীয় ও আন্তর্জাতিক এক ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে কিছু দুষ্কৃতকারী সপরিবারে নৃশংসভাবে হত্যা করেছিল। এটা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। বিশ্ব মানবতার ইতিহাসে ১৫ আগস্ট এক কলঙ্কিত দিন। বাঙালি জাতির জন্য সবচেয়ে বেদনার দিন।'
এছাড়াও দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিক গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সেলিম আহমেদ বাবু, শুভাঢ্যা ইউপি ১নং ওয়ার্ড মেম্বার মিঠু হোসেন এ্যানি, শুভাঢ্যা ইউপি ২নং ওয়ার্ড মেম্বার সাথী আলী, ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেন সহ আওয়ামী সেচ্ছাসেবক লীগের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-বাবু/শোভা