চা শ্রমিকদের কাছে ২৭ আগস্ট এক নতুন ইতিহাস

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

চা শ্রমিকদের কাছে ২৭ আগস্ট এক নতুন ইতিহাস হয়ে থাকবে। বিগত ১৫০ বছরে এত দীর্ঘ সময় আন্দোলন হয়নি,

2022-08-28T12:53:58+00:00
2022-08-28T12:53:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চা শ্রমিকদের কাছে ২৭ আগস্ট এক নতুন ইতিহাস
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ আগস্ট, ২০২২, ১২:৫৩ পিএম   (ভিজিট : ২৮১)
X

চা শ্রমিকদের কাছে ২৭ আগস্ট এক নতুন ইতিহাস হয়ে থাকবে। বিগত ১৫০ বছরে এত দীর্ঘ সময় আন্দোলন হয়নি, এত বেশি মজুরিও বৃদ্ধি পায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক এই ঘোষণা তাদের কাছে এক বড় অর্জন।

রোববার (২৮ আগস্ট) সকালে কয়েকটি বাগান ঘুরে দেখা গেছে চা শ্রমিকরা ১৭০ টাকা মজুরির খবরে আনন্দ উচ্ছ্বাস নিয়ে কাজ করছেন। প্রাণ ফিরে পেয়েছে চা বাগান। রোববার সকাল থেকে চা শ্রমিকরা দলে দলে কাজে যাওয়ার পুরানো সেই দৃশ্যপট অঙ্কিত হচ্ছে চা বাগানের রাস্তায় রাস্তায়।

জেলার রাজনগর উপজেলার ইটা চা বাগানে গেলে কথা হয় বাগান পঞ্চায়েত সভাপতি নাছিম আহমদ ও চা শ্রমিক ছাত্র যুব পরিষদের নেতা নুরে আলমের সঙ্গে।

তারা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই সময়ের প্রক্ষাপটে তিনি আমাদের মজুরি ১২০ টাকা থেকে ১৭০ টাকা করে দিয়েছেন। তাই আমাদের কাছে ২৭ আগস্ট একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে।

পঞ্চায়েত সভাপতি নাছিম আহমদ বলেন, চা বাগানের ১৫০ বছরের ইতিহাসে কখনো একাধারে ১৯ দিন আন্দোলন হয়নি। অতিতের সব রেকর্ড ভঙ্গ করে এমনটা হয়েছে। এরসঙ্গে যোগ হয়েছে মজুরি বৃদ্ধি। একসঙ্গে ৫০ টাকা মজুরি বৃদ্ধির ইতিহাস এই প্রথম। সব মিলিয়ে প্রধান মন্ত্রীর এই পদক্ষেপ আমাদের জন‍্য ঐতিহাসিক স্মারক।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy