প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের আনন্দ মিছিল

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মাননীয় প্রধানমন্ত্রীর চা শ্রমিকদের দৈনিক মজুরী ১৭০ টাকা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও

2022-08-29T11:42:02+00:00
2022-08-29T11:42:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের আনন্দ মিছিল
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ১১:৪২ এএম   (ভিজিট : ৩৯২)
X


মাননীয় প্রধানমন্ত্রীর চা শ্রমিকদের দৈনিক মজুরী ১৭০ টাকা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল করেছেন বিভিন্ন চা বাগানের সহস্রাধিক চা শ্রমিক।

রবিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগান থেকে আনন্দ মিছিল বের করা হয়। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরার নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলে সহস্রাধিক নারী-পুরুষ চা-শ্রমিক অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় ভাড়াউড়া চা-বাগানে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিল চলাকালে চা শ্রমিক ইউনিয়নের শ্রীমঙ্গল শহরস্হ কেন্দ্রিয় কার্যালয়ের সামনে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি প্রমুখ।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ‘প্রধানমন্ত্রী মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন। আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত  জানাই। আমাদের এতদিনের আন্দোলন সফল হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছি।’

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy