বগুড়ার দুপচাচিয়ায় ভ্যান চালকের দুই পায়ের রগকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাবাংলা

বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যানের ব্যাটারী চুরি করতে হারুন ফকির (৪৫) নামে এক অটোভ্যান চালককে খুন করেছে দুর্বৃত্তরা।সোমবার (২৯ আগস্ট)

2022-08-29T13:54:48+00:00
2022-08-29T13:57:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ার দুপচাচিয়ায় ভ্যান চালকের দুই পায়ের রগকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ১:৫৪ পিএম  আপডেট: ২৯.০৮.২০২২ ১:৫৭ পিএম  (ভিজিট : ৩৩৩)
X

 
বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যানের ব্যাটারী চুরি করতে হারুন ফকির (৪৫) নামে এক অটোভ্যান চালককে খুন করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৯ আগস্ট) সকালে দুপচাঁচিয়া উপজেলার করমজি-গুনাহার সড়কের পার্শ্বে ধান ক্ষেত থেকে হারুন ফকির এর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হারুন ফকির চামরুল ইউনিয়নের ঘাট মাগুড়া গ্রামের মৃত মইন ফকিরের ছেলে। তিনি গত ৫ বছর ধরে ইসলামপুর বড়বাড়িয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

জানা গেছে, ২৮ আগষ্ট রোববার বিকেল ৫ টার পর হারুন ফকির ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দেয়া হলে মরদেহ উদ্ধার করা হয় এবং পার্শ্বের এক জঙ্গলে তার ভ্যান গাড়িটি পাওয়া যায়। তবে ভ্যানে থাকা ৪টি ব্যাটারি পাওয়া যায়নি। পুলিশ জানায়, লাশের দুই পায়ের রগ কাটা এবং মাথা ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। পুলিশের ধারণা দুর্বৃত্তরা হারুন ফকিরকে হত্যা করে তার ভ্যানের ব্যাটারি নিয়ে পালিয়ে গেছে। 

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খুনের সাথে কারা জড়িত তাদের  শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy