ভূঞাপুরে কৃষি অধিদপ্তরের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ

2022-08-29T14:40:18+00:00
2022-08-29T14:40:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে কৃষি অধিদপ্তরের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ২:৪০ পিএম   (ভিজিট : ৩৮০)
X


টাঙ্গাইলের ভূঞাপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ আগষ্ট) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আহ্সানুল বাসার। বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, উপ-প্রকল্প পরিচালক মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত উপ-পরিচালক সাজ্জাদ হোসেন তালুকদার, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, টাঙ্গাইল সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সভাপতি মোঃ হাসমত আলী, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সোবহান আলী, মোঃ নাসির উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন এলাকার ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুন্নেছা।

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy