কলমাকান্দায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সুপারী জব্দ

রীনা হায়াৎ কলমাকান্দা, নেত্রকোনা

সারাবাংলা

কলমাকান্দায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সুপারী জব্দ করেছে বিজিবি ও উপজেলা প্রশাসন।রবিবার (২৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার

2022-08-29T15:25:54+00:00
2022-08-29T15:25:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সুপারী জব্দ
রীনা হায়াৎ কলমাকান্দা, নেত্রকোনা
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৩:২৫ পিএম   (ভিজিট : ৩২৩)
X


কলমাকান্দায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সুপারী জব্দ করেছে বিজিবি ও উপজেলা প্রশাসন। 

রবিবার (২৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার লেংগুরা ইউনিয়নের কালাপানি ও কাঠালবাড়ী নামক এলাকা থেকে এই সুপারী জব্দ করা হয়। জব্দকৃত ১৯ হাজার ৫৮৪ কেজি সুপারীর মূল্য ৮৮ লক্ষ ১২ হাজার ৮ শত টাকা।

নেত্রকোনা ব্যটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক এ এস এম জাকারিয়া সোমবার (২৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের কালাপানি ও কাঠালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে নেত্রকোনা বিজিবি ও উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হাসেম। তার নেতৃত্বে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ লেংগুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৫নং লেংগুড়া ইউনিয়নের ‘কালাপানি ও কাঠালবাড়ী’ নামক স্থানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

টাস্কফোর্স অভিযানে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি-এর উপস্থিতিতে সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলামের সাথে লেংগুড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ কামরুল ইসলামসহ ২৩ জন বিজিবি সদস্য এবং কলামাকান্দা থানার এসআই মোঃ লাবলু হোসেন এর সাথে ৪ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

এসময় অভিযানে মালিকবিহীন অবস্থায় উক্ত বাংলাদেশী সুপারী জব্দ করা হয়। জব্দকৃত সুপারী নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।এ অভিযান অব্যাহত থাকবে।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy