কক্সবাজারে মাদকমুক্ত করতে শুধু অভিযান নয়, বহুমুখী কর্মপরিকল্পনা হচ্ছে: ডিজি

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

র‌্যাবের মহাপরিচালক (অতি:আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সীমান্তবর্তী কক্সবাজারে মাদকমুক্ত সমাজ বিনির্মানে শুধু অভিযান নয়, বহুমুখী কর্মপরিকল্পনা

2022-08-29T15:55:20+00:00
2022-08-29T15:55:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে মাদকমুক্ত করতে শুধু অভিযান নয়, বহুমুখী কর্মপরিকল্পনা হচ্ছে: ডিজি
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৩০০)
X


র‌্যাবের মহাপরিচালক (অতি:আইজিপি) চৌধুরী  আবদুল্লাহ আল মামুন বলেছেন, সীমান্তবর্তী কক্সবাজারে মাদকমুক্ত সমাজ বিনির্মানে শুধু অভিযান নয়, বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। মাদক নির্মূলে র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, মাদক সমস্যা একদিনে তৈরি হয়নি, তাই অতি অল্প সময়ে তার নির্মূল সম্ভব নয়, এজন্য প্রলম্বিত অপারেশন প্রয়োজন। আগের চেয়ে কক্সবাজারের বর্তমান পরিস্থিতি অনেক ভালো। আইন-শৃঙ্খলা বাহিনী ও দেশের সব নাগরিক ঐক্যবদ্ধভাবে কাজ করে মাদকের ডিমান্ড ও সরবরাহ বন্ধ করতে হবে।

সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে কক্সবাজারে 'নবজাগরণ অপরাধকে' না বলুন শীর্ষক কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

চৌধুরী  আবদুল্লাহ আল মামুন বলেন, শুধু অভিযান নয়, নানা কর্মমুখী কর্মপরিকল্পনার মধ্য দিয়ে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। জঙ্গিদের মধ্যে অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। যার কারণে বাংলাদেশ আজ জঙ্গি দমনে রোল মডেল হিসেবে পরিচিত।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন, র‌্যাবের অতিরিক্ত পরিচালক (অপারেশন) কর্ণেল কামরুল হাসান, র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া খন্দকার আল মঈন, র‌্যাব ১৫ অধিনায়ক লেঃ কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, পিবিআইয়ের পুলিশ সুপার সারোয়ার আলম, সিআইডির বিশেষ পুলিশ সুপার ফয়সাল আহমেদ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, হোটেল সাইমন এর পরিচালক মাহবুবুর রহমানসহ হোটেল-মোটেলের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সেলাই প্রশিক্ষন সহ নানা কর্মপরিকল্পনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা নারী-পুরুষ।

তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছে ৩৫ জন প্রশিক্ষণার্থী। যাদের মধ্যে ১০ জন নারী রয়েছে। সেলাই, সার্ফিং, ফটোগ্রাফী এ তিন ক্যাটাগরীর উপর ৬ প্রশিক্ষক প্রশিক্ষন দেবেন।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy