ডোমারে এলজিইডি’র ১৪ লক্ষ টাকার চেক বিতরণ

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে অনুন্নয়ন রাজস্ব বাজেট “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” এর আওতায় নিয়োজিত মহিলা কর্মীগনের সঞ্চয়ের প্রায় ১৪

2022-08-29T17:16:28+00:00
2022-08-29T17:16:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে এলজিইডি’র ১৪ লক্ষ টাকার চেক বিতরণ
রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৫:১৬ পিএম   (ভিজিট : ৩০৮)
X


নীলফামারীর ডোমারে অনুন্নয়ন রাজস্ব বাজেট “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” এর আওতায় নিয়োজিত মহিলা কর্মীগনের সঞ্চয়ের প্রায় ১৪ লক্ষ টাকা উত্তোলনের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ডোমার চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুন্নয়ন রাজস্ব বাজেট “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” ডোমার উপজেলা এর আওতায় নিয়োজিত ১৩জন মহিলা কর্মীকে জনপ্রতি এক লক্ষ সাত হাজার টাকার চেক হাতে দেওয়া হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ জানান, অনুন্নয়ন রাজস্ব বাজেট “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” এর আওতায় নিয়োজিত মহিলা কর্মীগনের প্রতিজনকে  সঞ্চয়ের এক লক্ষ সাত হাজার টাকার চেক দেওয়া হয়। এবং প্রত্যেক কর্মীর ব্যাংক হিসাব নাম্বারে এক হাজার করে টাকা জমা রাখা হয়েছে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy