গৌরীপুরে বেশি দামে সার বিক্রি, বিক্রেতাকে জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

সারাবাংলা

ময়মনসিংহের গৌরীপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৪

2022-08-29T18:00:24+00:00
2022-08-29T18:00:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে বেশি দামে সার বিক্রি, বিক্রেতাকে জরিমানা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৬:০০ পিএম   (ভিজিট : ৩১৯)
X


ময়মনসিংহের গৌরীপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৪ খুচরা সার বিক্রেতাকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

সোমবার (২৯ আগস্ট) উপজেলার পৌরসভা মাছ বাজার এলাকা হতে মোঃ চান মিয়াকে চার হাজার ও শাহ্গঞ্জ এলাকার খুচরা ব্যবসায়ী আল-আমিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। 

অপর দিকে সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা রামগোপালপুর ও কলতাপড়া বাজারে পৃথক আরেকটি অভিযান চালান । এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মুল্য তালিকা প্রদর্শন না করার দায়ে সংশ্লিষ্ট আইনে মোঃ জামাল ও ফিরোজ মিয়ার থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন নাহার, সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌরীপুর থানার পুলিশ সদস্যরা।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy