মেহেরপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

মিনারুল ইসলাম, মেহেরপুর

সারাবাংলা

মেহরেপুরে চার শ টাকা চাওয়াকে কেন্দ্র করে লিয়াকত হোসেন হত্যা মামলায় ৯ জন আসামীর মধ্যে ৩ জনকে যাবজ্জীবন

2022-08-29T18:04:11+00:00
2022-08-29T18:04:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড
মিনারুল ইসলাম, মেহেরপুর
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৬:০৪ পিএম   (ভিজিট : ৩২৫)
X


মেহরেপুরে চার শ টাকা চাওয়াকে কেন্দ্র করে লিয়াকত হোসেন হত্যা মামলায় ৯ জন আসামীর মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৩ জনকে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত । এছাড়া অপর ৩ আসামীকে বেকসুর খালাস প্রদান করেছে । রবিবার সকালে মেহেরপুরের অতরিক্তি জেলা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায়  দেন।  

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের  মৃত ওলিয়ত খাঁর ছেলে কাবিদুল ইসলাম (৫০) ও মফিজুল খাঁ ( ৪০) এবং একই গ্রামের আবুল খাঁর ছেলে জমাত আলী খোকা (৪০)। ১ বছর সশ্রম কারাদন্ড প্রপ্তরা হলেন একই গ্রামের  মৃত তোহরা খাঁর ছেলে লিয়াকত খাঁ (৩৫) ও ভরস খাঁ (৩০) এবং আবু লাইসের ছেলে ছোট খোকন (২৮)। খালাস প্রাপ্ত আসামীরা হলেন অবিদ খাঁ, তাসির হোসেন ও মশিউর। এদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি জমাত আলী খোকা (৪০) পালাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ জানুয়ারি বিকাল তিনটায় বাগোয়ান হাটে ৪শ টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে  মৃত গোলাম মক্করের ছেলে গোলাম লিয়াকত হোসেন খুন হয় । গোলাম লিয়াকত হোসেনের ভাই মোখলেছুর রহমান বাদি হয়ে ৯ জনকে আসামি করে মুজিবনগর থানায় মামলা করে । মামলা নং সেশন ১৯৪/১৬। মামলায় ২৭ জন স্বাক্ষীর স্বাক্ষ প্রদান করে। মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. কাজী শহিদ,  বাদি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড.মারুফ আহম্মেদ বিজন ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মিয়াজান আলী।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy