কেন্দুয়ায় রাস্তা, ড্রেন ও মসজিদের অযুখানা মেরামত কাজের উদ্বোধন

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাস্তা, ড্রেন ও মসজিদের অযুখানা মেরামত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৩০ আগস্ট)সকাল সাড়ে নয়টায়

2022-08-30T13:01:33+00:00
2022-08-30T13:01:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় রাস্তা, ড্রেন ও মসজিদের অযুখানা মেরামত কাজের উদ্বোধন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ১:০১ পিএম   (ভিজিট : ৩৪১)
X

 নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাস্তা, ড্রেন ও মসজিদের অযুখানা মেরামত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট)সকাল সাড়ে নয়টায় কেন্দুয়া উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদের অভ্যন্তরীণ রাস্তা সংস্কার,ড্রেন নির্মাণ ও পরিষদ জামে মসজিদের অযুখানা মেরামত কাজের শুভ উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য, ১৫৯, নেত্রকোনা-৩(কেন্দুয়া-আটপাড়া) অসীম কুমার উকিল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম।

উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আলী হোসেন পিপিএম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূইয়া, মোঃ তাজুল ইসলাম, মোঃ শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজ উর রহমান, শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, দপ্তর সম্পাদক মোঃ আসাদুল করিম মামুন, সদস্য আল আমিন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূইয়া, যুবলীগ,ছাত্রলীগ, সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবন্দ ও সুধীজন।

উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন, কেন্দুয়া উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারি ইমাম মওলানা ওবায়দুল্লাহ। 

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy