ছাত্রী উত্ত্যক্তকারীর মুচলেকা নেয়ায় অফিস সহায়ক কে পিটিয়ে জখম

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

বিদ্যালয়ের সামনে ছাত্রী উত্ত্যক্তকারীদের দের স্কুল কর্তৃপক্ষ মুচলেকা নেয়ায় এক অফিস সহকারীকে পিটিয়ে জখম করেছে উত্ত্যক্তকারীর বখাটেরা।ঘটনাটি ঘটেছেনীলফামারী

2022-08-30T15:11:20+00:00
2022-08-30T15:14:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ছাত্রী উত্ত্যক্তকারীর মুচলেকা নেয়ায় অফিস সহায়ক কে পিটিয়ে জখম
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৩:১১ পিএম  আপডেট: ৩০.০৮.২০২২ ৩:১৪ পিএম  (ভিজিট : ৩৬৮)
X


বিদ্যালয়ের সামনে ছাত্রী উত্ত্যক্তকারীদের  দের স্কুল কর্তৃপক্ষ মুচলেকা নেয়ায় এক অফিস সহকারীকে পিটিয়ে জখম করেছে উত্ত্যক্তকারীর বখাটেরা। 

ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলা সদরের কালিতলা পুর্ব কুখাপাড়া বাসটার্মিনাল সংলগ্ন ও কুখাপাড়া উচ্চ বিদ্যালয়ে। 

অফিস সহায়ক মৃত বঙ্গিম চন্দ্র সরকারের ছেলে বিধু ভূষন সরকার বখাটেদের হামলার স্বীকার হয়েছেন শুক্রবার (২৬ আগষ্ট) বিকালে।

নীলফামারী জেলা সদরের কালিতলা কেন্দ্রীয় বাসটার্মিনালে সামনে আরমান(২৭), রঙ্গন (১৮), রিভান(২০)সহ ১৫/২০জন সন্ত্রাসী বিধু ভূষন সরকারকে মারপিট করে রক্তাক্ত করেন। সে সময় বিধু ভূষন সরকারের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্ততমানে চিকিৎসাধীন রয়েছেন।

কুখাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে বেশকিছু দিন ধরে কিছু বখাটে ছেলে ঘুরাঘরি করে বিদ্যালয়ের ছাত্রীদের উতাক্ত করে আসছিল । তাদেরকে প্রধান শিক্ষক ডেকে এনে বিদ্যালয়ের সামনে ঘুরাঘরি ও ছাত্রীদের উতাক্ত করা নিষেধ করেন এবং তাদের কাছে থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। 

কুখাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান বলেন, কিছু দিন ধরে বিদ্যালয়ের সামনে বখাটে ছেলেরা ঘুরাঘরি ও ছাত্রীদের উতাক্ত করেন। আমি অফিস সহায়কের মাধ্যমে ডেকে এনে তাদেরকে ভাল পারার্মশ দিয়ে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেই। তারেই জের ধরে হত্যার উদ্দেশে পরিকল্পিত ভাবে নেক্কার জনক এ ঘটনা ঘটান। এ বিষয়ে মামলার জন্য প্রস্তুতি চলছে।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy