মৌলভীবাজারে ভোক্তা'র অভিযান ও জরিমানা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারের কুলাউড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মৌলভীবাজার জেলা ভোক্তা

2022-08-30T17:36:35+00:00
2022-08-30T17:36:35+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারে ভোক্তা'র অভিযান ও জরিমানা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৩০৫)
X


মৌলভীবাজারের কুলাউড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর সুত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্স এবং কুলাউড়া উপজেলার  কৃষি সম্প্রসারণ অফিসার মো: বিল্লাল হোসেনের সহযোগিতায় আজ মঙ্গলবার (৩০ আগস্ট) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দক্ষিণবাজার, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।                

অভিযানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় করা ও  সংরক্ষণ করার দায়ে দক্ষিণবাজারে অবস্থিত মেসার্স ডিলমন ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য সংরক্ষণ করা, রংয়ের প্যাকেটের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা, ব্যবসায়ী লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণবাজারে অবস্থিত নাজমা হোটেলকে ৩ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত মেসার্স হেলাল ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। 

সহকারি পরিচালক মো. আল আমিন জানান, সার ও বীজের পাইকারি ব্যবসায়ীদেরকে মৌসুমী বীজ এবং সার সঠিকভাবে এবং সরকারি নির্ধারিত দামে বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ন্যায্য দামে পণ্যদ্রব্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

বাবু/এসএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy