সীতাকুণ্ডে বিএনপির বিক্ষোভ ঠেকাতে আওয়ামীলীগের অবস্থান

সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতে অসহনীয় লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নুরে আলম

2022-08-30T19:02:57+00:00
2022-08-30T19:02:57+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে বিএনপির বিক্ষোভ ঠেকাতে আওয়ামীলীগের অবস্থান
সেই বিক্ষোভ হলো বাড়বকুণ্ডে
সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৭:০২ পিএম   (ভিজিট : ৩৩৮)
X


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতে অসহনীয় লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত সমাবেশের আয়োজন করে চট্টগ্রামের সীতাকুণ্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংঘঠন।

এদিকে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত সীতাকুণ্ড পৌরসদর বাজার এলাকা। পৌরসদর বাজারে বিএনপি বিক্ষোভ মিছিল করতে না পারলেও ক্ষমতাসীন দলের নেতাকর্মী মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৩ টার সময় পৌর সদর বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পৌর সদর বাজারের উত্তর বাইপাস এলাকায় অবস্থান নেয় বিএনপি’র নেতা-কর্মীরা। এ সময়  পৌরসভার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা। এক পর্যায়ে ইট পাটকেল ছুড়ে বিএনপির লোকজন মাঠে অবস্থান নিতে চাইলে দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্ষোভ থেকে মাঠ ছেড়ে যাই বিএনপির নেতা-কর্মীরা।

অন্যদিকে, পৌর সদরে বিক্ষোভ সমাবেশ করতে না পেরে বাড়বকুণ্ড বাজারে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ করে বিএনপি। এ সমাবেশে মাঠে কয়েক হাজার নেতা-কর্মী মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলে চট্রগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজি সালা উদ্দীনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বে নিয়োজিত ও সাবেক এমপি  মোঃ শাহজাহান।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আজ বিকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা মাঠে নামলে আওয়ামীলীগের লোকজন ধাওয়া দেয়। পরে বিএনপির নেতা-কর্মীরা রাস্তা থেকে সরে পড়ায় বিশৃংখলার ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy