বড়াইগ্রামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

2022-08-30T19:11:52+00:00
2022-08-30T19:11:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বড়াইগ্রামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৭:১১ পিএম   (ভিজিট : ৩২০)
X


নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকেলে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন,'১৫ আগস্ট জাতীয় শোক দিবস।  এই দিনে আমরা হারিয়েছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুকে। ১৫ আগস্ট ভোররাতে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে। সেদিন বঙ্গবন্ধুর সহধর্মিণীসহ তার পরিবারের ঘনিষ্ঠজন ও ১০ বছরের শিশুপুত্র শেখ রাসেলকে হত্যা করে। বঙ্গবন্ধু বাঙালীর হৃদয়ে আছে। আজ প্রতিটি ঘরে ঘরে তার নাম উচ্চারিত হয়।'

তিনি আরো বলেন, 'বঙ্গবন্ধু কন্যা আজ দেশ গড়ার নেতৃত্ব দিচ্ছে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দায়িত্ব নিয়েছেন। তিনি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতায়িত করেছে, নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ করেছে। আগামী ডিসেম্বরে মধ্যে মেট্রোরেল ও কর্ণফুলী টানেল উদ্বোধন করবে বলে আমরা আশা করি।'

উক্ত সমাবেশে আরোও বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন দুলাল,চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাম,নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জুলফিকার আলি মিঠু সহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy