প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৭:১৫ পিএম (ভিজিট : ৩৩৩)

X
সাভারে কবিতা (২২) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী রুবেল-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর ৫ টার সময় সাভারের রাজফুলবাড়িয়ার বাউলিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বাদলা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের মেয়ে নিহত কবিতা (২২) । স্বামী রুবেল পার্শ্ববর্তী এলাকার রেজন এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত করার জন্য মরদেহো সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রুবেল কে আটক করা হয়।
নিহত কবিতার বড় ভাই আবু মিয়া বলেন,আমি নিশ্চিত তারা আমার বোনকে হত্যা করেছে। আমি আমার বোনের হত্যার বিচার চাই।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) রাজিব কুমার সাহা বলেন, নিহতের মাথার পিছনের দিকে হালকা ফুলা মনে হয়েছে। প্রাথমিক ভাবে কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
বাবু/এসএম