নলছিটিতে কিশোরী ধর্ষণ, গ্রেফতার ৪

খান মাইনউদ্দিন, বরিশাল

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মোজাফফর শিকদার

2022-08-31T13:31:46+00:00
2022-08-31T13:31:46+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নলছিটিতে কিশোরী ধর্ষণ, গ্রেফতার ৪
খান মাইনউদ্দিন, বরিশাল
প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ১:৩১ পিএম   (ভিজিট : ৪৪৭)
X


ঝালকাঠির নলছিটিতে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মোজাফফর শিকদার (রাঙ্গা) (৪৮), আরিফ হোসেন (৩০) মোসাঃ শাহিদা বেগম (৪৫), মোসাঃ আসমা বেগম (৪২)। এ ঘটনায় মোঃ রাসেল হাওলাদার ( ৩৫ ) নামে আরেক যুবক পলাতক রয়েছে। নলছিটি থানায় কিশোরীর অভিযোগের তাদের গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি গ্রাম নিবাসী শাহিদা বেগমের সাথে ঢাকায় থাকাকালীন সময়ে ঐ কিশোরীর সাথে একটি ভালো সম্পর্ক গড়ে উঠে তারই সুবাধে গত ২৯ আগস্ট শাহিদার বাসায় বেড়াতে আসে সে। এরপর আসামীরা তাকে অনৈতিক সম্পর্কের জন্য টাকার প্রলোভন দেখাতে থাকে তাতে সে রাজি না হলে এক পর্যায়ে তাকে জোর করে পালাক্রমে ধর্ষন করে। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, কিশোরীর বাদী হয়ে পাঁচ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আজ আদালতে পাঠানো হবে । পলাতক আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy