কেরানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নতুন পুলিশ সুপারের মতবিনিময়

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

2022-08-31T16:25:32+00:00
2022-08-31T16:25:32+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নতুন পুলিশ সুপারের মতবিনিময়
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৪:২৫ পিএম   (ভিজিট : ৪৭৭)
X


ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি উপজেলায় কর্মরত সাংবাদিক গণের সহযোগীতা চেয়েছেন।

মঙ্গলবার (৩০আগস্ট) বিকাল ৫টার দিকে ঢাকা জেলা পুলিশের আয়োজনে কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম।

জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে উল্লেখ করে ঢাকার নবাগত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেছেন, মাদক, কিশোরগ্যাং, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজির মতো অপরাধ প্রতিরোধে নিরলসভাবে কাজ করবে ঢাকা জেলার পুলিশ টিম। যে কোন অন্যায় রুখতে আমরা পিছপা হবো না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাই করবে ঢাকা জেলা পুলিশ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন , ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) সাজিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বিরা হাবিবা খান, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবির, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজামান, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রায়হান খান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও কেরানীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy