শিবগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৫:৫৪ পিএম (ভিজিট : ৩০৯)

X
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাপের কামড়ে এক যুবকের মুত্যু হয়েছে। মৃত যুবক শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-পন্ডিতপাড়া গ্রামের গোলাপ উদ্দিনের ছেলে জোহরুল ইসলাম (৩০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, জোহরুল ইসলাম মঙ্গলবার রাত ৯টার দিকে গ্রামের একটি দোকান হতে বাড়ি ফেরার পথে একটি গর্তের পাশ দিয়ে যাওয়ার সময় সাপে তাকে কামড় দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরাজী চিকিৎসা করান। কবিরাজের মতে কোন বিষ নেই বললে সে ঘরে গিয়ে শুয়ে পড়ে।
পরে যন্ত্রনা বেড়ে গেলে তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মারা যায়। ঘটনাটি মনাকষা ইউপির ৯নং ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম নিশ্চিত করেন।
বাবু/এসএম