প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৬:২৯ পিএম (ভিজিট : ৩৫৭)

X
ঢাকার সাভারে বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২০ জন বিএনপি ও যুবদল নেতাকর্মিদের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন এর নেতৃত্বে ঢাকা জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম বিনাঅনুমতিতে তার নিজ বাসভবনে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের জমায়েত করেন এবং মিলাদ মাহফিলের নামে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারন জনগনের যানমালের ক্ষতিসাধন করার চেষ্টা করে।
এ সময় নিয়মিত টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপি ও যুবদল নেতা-কর্মীরা। এরপর দফায় দফায় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় তারা। এতে ৩ পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে ৩টি ককটেল ও দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য পুলিশ ১রাউন্ড টিয়ারসেল ও ১রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে লাঠি-সোঁটা নিয়ে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে বিএনপি-যুবদল নেতা-কর্মীরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, আন্দোলনের নামে বিএনপির নেতাকর্মিরা সাধারন জনগনের যানমালের ক্ষতিসাধন করার লক্ষে সড়ক অবরোধ করার চেষ্টা করছিলো।তাদের কে বাধা প্রদান করায় পুলিশের উপর ককটেল নিক্ষেপ করা হয়।এতে সাভার ট্যানারি ফাঁড়ীর ইনচার্জ রাসেল সহ ৩পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়।বর্তমানে তাদের চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।পুলিশের উপর হামলার ঘটনায় মামলা গ্রহনের প্রস্তুতি চলছে এবং যারাই এই নেক্কারজনক হামলার সাথে জরিত তাদের কে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
বাবু/এসএম