বগুড়ায় খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে চাল পাবে ২০ হাজারের অধিক মানুষ

বগুড়া ব্যুরো

সারাবাংলা

বগুড়ায় খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হচ্ছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সাবগ্রাম রেলগেইট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন

2022-08-31T19:43:31+00:00
2022-08-31T19:43:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ায় খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে চাল পাবে ২০ হাজারের অধিক মানুষ
বগুড়া ব্যুরো
প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২৮১)
X

বগুড়ায়  খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হচ্ছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সাবগ্রাম রেলগেইট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবপন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এ কর্মসূচি তিন মাস ব্যাপী চলবে বলে জেলা খাদ্য অধিদপ্তর জানিয়েছে। 

জেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, বগুড়া জেলাজুড়ে ৫২টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে ওএমএস এর চাল বিক্রি করা হবে। এর মধ্যে বগুড়া শহরে ১৩টি কেন্দ্র, ক শ্রেণির পৌরসভা দুপচাঁচিয়া, সান্তাহার, শেরপুর ও নন্দীগ্রামে ৪টি করে ১৬টি কেন্দ্র এবং বাকি পৌরসভায় তিনটি করে কেন্দ্র এবং শাজাহানপুর উপজেলায় দুইটি কেন্দ্রে  চাল বিক্রি করবেন ডিলাররা। প্রতিদিন ডিলাররা তাদের কেন্দ্র দুই টন করে চাল বিক্রি করবেন। এর মাধ্যমে ক্রেতারা সর্বোচ্চ পাঁচ করে চাল কিনতে পারবেন।  প্রতি কেজি চালের দাম ঠিক করা হয়েছে ৩০ টাকা। 

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় খোলা বাজারে চাল বিক্রি শুরু হবে। প্রতিদিন এ কর্মসূচি বিকাল ৫টা পর্যন্ত চলবে।
 
-বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy