সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার

মো. হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)

সারাবাংলা

সোনাগাজীতে দলীয় কর্মসূচি পালন কালে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা ২টি পৃথক মামলায় ৬জন কে গ্রেফতার করে

2022-08-31T19:54:52+00:00
2022-08-31T19:54:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার
মো. হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)
প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৭:৫৪ পিএম   (ভিজিট : ৩১৩)
X

সোনাগাজীতে দলীয় কর্মসূচি পালন কালে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা ২টি পৃথক মামলায় ৬জন কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে উপ-পরিদর্শক সৌরজিৎ বড়ুয়া ও উপ-পরিদর্শক মাইন উদ্দিনের নেতৃত্বে  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলম ভূঞাঁ,  আমিরাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ, পৌরসভা ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি  গিয়াস উদ্দিন রিদয়, এবং বিএনপি কর্মি আবদুর রহমান, আবদুল হালিম এবং মোঃ রিপন। 

দলীয় নেতা কর্মিদের গ্রেফতারের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার রাতে সোনাগাজীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল নেতা কর্মিরা।  

উল্লেখ্য গত সোমবার বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশের সাথে বিএনপি কর্মিদের সংঘর্ষের ঘটনায় সহকারি পুলিশ সুপার (সার্কেল) মাশকুর রহমান, সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার আরিফুল করিম দোলন সহ ৫ পুলিশ সদস্য আহত হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে প্রধান আসামি করে একটি মামলায় ৪৭ জন ও আরেক মামলায় ৩৯জনের নাম উল্লেখ করে পৃথক ২টি মামলা দায়ের করে, মামলা ২টি তে যথাক্রমে ১২০ এবং ১৩০জন কে অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলায় উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু,   যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ, ছাত্রদলের সভাপতি মাইনুল হোসেন সহ অন্যান্যদের আসামী করা হয়। সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর আসামী গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ, অভিযানের সংবাদে গ্রেফতার আতংকে রয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মিরা। ২টি মামলায় ৪৭ ও ৩৯ জনের নাম দেয়া হলেও অজ্ঞাতনামা ১২০/১৩০ জন কে আসামী করায় মামলার এজাহারে নাম না থাকা নেতা কর্মিরা ও গ্রেফতার আতংকে রয়েছেন। 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ খালেদ হোসেন পৃথক ২ টি মামলায় ৬ জন কে গ্রেফতারের  সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ধৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
-বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy