কেন্দুয়ায় শোকের মাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আসাদুল করিম মামুন, কেন্দুয়া(নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা

2022-09-01T12:32:25+00:00
2022-09-01T12:32:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় শোকের মাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
আসাদুল করিম মামুন, কেন্দুয়া(নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩২ পিএম   (ভিজিট : ৩৩৯)
X


নেত্রকোনার কেন্দুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) রাতে রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি আসাদুল করিম মামুনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জিয়াউর রহমান জীবনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান লেখক মো. নুরুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মো. লুৎফর রহমান ভূইয়া, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক কবি নেহাল হাফিজ, উদীচীর সভাপতি কেন্দুয়া প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পালা নাট্যকার রাখাল বিশ্বাস, কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক আব্দুল মান্নান ভূইয়া, শিক্ষক রফিকুল ইসলাম খোকন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক সজল কুমার সরকার, শিক্ষক হারুনুর রশিদ, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আবুল কাশেম আকন্দ, ঝংকার শিল্পীগোষ্ঠীর প্রশিক্ষক সংগীত শিল্পী ও শিক্ষক সুসেন সাহা রায়, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব ও উদীচীর সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার, রিপোর্টার্স ক্লাব সদস্য প্রভাষক আশরাফুল হক গোলাপ,শিক্ষক আনোয়ার উদ্দিন হিরণ প্রমুখ।

আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আবুল কাশেম আকন্দ।

এ সময় রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা একাডেমির সিনিয়র সহকারি শিক্ষক অনুকূল চন্দ্র সরকার, বাউল শিল্পী মুকুল সরকার, পুস্তক ব্যবসায়ী কামরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাব সদস্য মনিরুজ্জামান রাফি ও গণমাধ্যমকর্নী রফিকুল ইসলাম রাফিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy